‘পয়মন্ত’ বলেই বইটিকে জানত লখনউ-এর কারাবালা
কলোনির মঞ্জুল পরিবার৷ ব্যাস এটুকুই৷ সম্প্রতি বইটির কথা
প্রকাশ্যে আসতেই বুঝতে পেরেছেন তাঁরা এর
ঐতিহাসিক গুরুত্ব৷ বইটি উর্দু ভাষায় লেখা মহাভারত৷ ৩০০
বছরের পুরনো৷ পরিবারের বর্তমান প্রজন্ম পারিবারিক
সংগ্রহ ঘাঁটতে গিয়ে খুঁজে পান এই অমূল্য সম্পদ৷ তারপর
লোকমুখে প্রচার৷ আর এখন নিত্যদিনই গবেষক,
আত্মীয়-বন্ধুরা আসছেন কারাবালার মঞ্জুলদের বাড়িতে৷
একবার স্বচক্ষে উর্দু মহাভারত দেখতে৷
মঞ্জুল পরিবারের প্রবীণ সদস্যা শাহিন আখতার জানান,
‘বইটি পয়মন্ত বলে জানতাম৷’ তাঁর ছেলে ফরমান বলেন,
“বাবার মৃত্যুর পর বইটি খুঁজে পাচিছলাম না৷ পুরনো নথি
ঘাঁটতে গিয়ে খুঁজে পাই সেটা৷” ফরমান বইটার গুরুত্ব
বোঝায় সেটা জনসমক্ষে এসেছে৷ উর্দু মহাভারত
পড়েছেন মা শাহিন আখতার৷ তাঁর কথায়, “টিভিতে সিরিয়াল
দেখার চেয়ে মহাভারত পড়াটা আমার কাছে এখন অনেক
ভাল মনে হচেছ৷”
জানা গিয়েছে, এই প্রাচীন বই মঞ্জুল পরিবারের আসে
তাদের পূর্বপুরুষ মাওয়ালি হুসেন নাসিরাদির হাত ধরে৷
মঞ্জুলদের এক পারিবারিক বন্ধু এবং ধর্মীয় শিক্ষক
ওয়াহিদ আববাস বলেন, মহাভারত এখানে গল্পের ছলে
লেখা হয়েছে৷ প্রতিটি পর্বের শুরুতে আরবিতে
মুখবন্ধ রয়েছে৷ মহাভারতটি উর্দুতে অনুবাদ
করেছিলেন হাজি তালিব হুসেন ও তাঁর বন্ধু দুর্গা প্রসাদ৷
বইটি পড়ে মানসিকতায় যে বদল এসেছে তা জানাচেছন
শাহিন আখতার৷ তিনি জানালেন, “মহাভারত পড়েই জেনেছি,
ক্রোধ পতনের কারণ৷ সেটাই এখন ছেলেদের
বোঝাই৷”
Search This Blog
Showing posts with label Library. Show all posts
Showing posts with label Library. Show all posts
Wednesday, December 9, 2015
মুসলিম পরিবারের গ্রন্থাগারে রক্ষিত ৩০০ বছরের উর্দু মহাভারত
Subscribe to:
Posts (Atom)
